ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাগজবিহীন এলসি সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কাগজবিহীন এলসি সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:০০

তৈরি পোশাক প্রস্তুতকারক এবং এম অ্যান্ড জে গ্রুপের সহযোগী সংস্থা জেনেসিস ফ্যাশনসকে ট্রেড অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য হোস্ট-টু-হোস্ট (এইচ-টু-এইচ) সংযোগ সুবিধা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ডের লেনদেন প্রক্রিয়াকরণ সিস্টেমের সঙ্গে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্ল্যাটফর্ম সংযুক্ত করতে এটি ভূমিকা রাখবে। সল্যুশনটি জেনেসিস ফ্যাশনসের নিজস্ব ইআরপি সিস্টেম থেকে সরাসরি এলসি এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের আবেদন সহজতর ও কার্যকর করতে সাহায্য করবে।

 স্ট্যান্ডার্ড চার্টাডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রতিশ্রুতিতে ব্যাংকটির হোস্ট-টু-হোস্ট সল্যুশন গ্রাহকদের কাগজবিহীন বাণিজ্য প্রক্রিয়া পরিচালনা করার পরিষেবা দিয়ে থাকে। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অফিসে জেনেসিস ফ্যাশনস লিমিটেড ও ব্যাংকটির মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান এবং জেনেসিস ফ্যাশনসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শেখ মাহফুজুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘দেশব্যাপী আমাদের হোস্ট-টু-হোস্ট সংযোগ সুবিধা বাড়াতে আমরা সর্বদা উন্মুখ, যাতে আমাদের সব গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারেন।’

আরও পড়ুন

×