ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বামা প্রতিনিধি দলের মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) প্রতিনিধি দল।
রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে বামার সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিরা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানায় সংগঠনটি।
