ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

নতুন ব্র্যান্ডের টিস্যু আনল বসুন্ধরা গ্রুপ

নতুন ব্র্যান্ডের টিস্যু আনল বসুন্ধরা গ্রুপ
×

ছবি-সংগৃহীত

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩৯

আরও বেশি কোমল ও অধিক শোষণক্ষমতা নিয়ে বাজারে এলো বসুন্ধরা গ্রুপের ‘পেটাল’ টিস্যু।  বৃহস্পতিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা করলো নতুন এ ব্র্যান্ড। 

বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা পেপার মিলস্‌ অত্যাধুনিক ইটালিয়ান টেকনলোজি মেশিন এবং শতভাগ ভার্জিন পাল্প ব্যবহার করেছে পেটাল টিস্যু তৈরিতে। বাংলাদেশি ক্রেতাদের জন্য  আরও বেশি কোমল ও অধিক শোষণক্ষমতাসম্পন্ন নতুন এ টিস্যু  বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডটি দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ১৫ প্রকারের টিস্যু নিয়ে পূর্ণ পরিসরে যাত্রা  করেছে । 

বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে সর্বদা গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করে আসছে। এর ধারাবাহিকতায় সবার জন্য আন্তর্জাতিক মানের পেটাল টিস্যু নিয়ে এসেছেন তারা। ক্রমবর্ধমান চাহিদা ও বাজার বিভাজনের মাধ্যম পণ্যটি ভোক্তাদের মন জয় করে নেবে বলে তাদের প্রত্যাশা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাজেদুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন

×