বুয়েট সোহরাওয়ার্দী হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি
ছবি- রয়টার্স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০০:৪৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০০:৪৯
বিটিআরসির ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ঝন্টুকে সভাপতি এবং ডিপিডিসির পরিচালনা পর্যদের সদস্য মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সোহরাওয়ার্দী হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এসএএম মাহবুব উল আলম সংগঠনের সিনিয়র সহসভাপতি, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
