ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হা-মীম গ্রুপসহ ৮ প্রতিষ্ঠান

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হা-মীম গ্রুপসহ ৮ প্রতিষ্ঠান
×

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে হা-মীম গ্রুপসহ আট প্রতিষ্ঠান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৫:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৫:৩৪

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে হা-মীম গ্রুপসহ আট প্রতিষ্ঠান। বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটি দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) বাংলাদেশের তৃতীয় আয়োজন। 

বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। আজ শনিবার ঢাকার হোটেল র‌্যাডিসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

তৈরি পোশাক খাতে বছরে ৫ কোটি মার্কিন ডলারের বেশি রপ্তানি আয় করে এমন শ্রেণিতে এ বছর পুরস্কার পেয়েছে হা-মীম গ্রুপ। রপ্তানি খাতের সরবরাহব্যবস্থা ও পশ্চাত সংযোগ খাতে ১ কোটি ডলারের বেশি আয় করে এমন শ্রেণিতে বিজয়ী হয়েছে পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস। রপ্তানির ক্ষেত্রে অপ্রচলিত/অসনাতন ও উদীয়মান শ্রেণিতে (৩০ লাখ ডলারের বেশি আয়) পুরস্কার জিতেছে রেনাটা লিমিটেড।

আমদানি-বিকল্প শিল্পে অবদানের জন্য পুরস্কার পেয়েছে সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদিত পণ্যের মূল্যমান আয় ১ কোটি ডলারের ওপরে।

এ ছাড়া অভ্যন্তরীণ বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় গিলডান, টেকসই উদ্যোগ (সাসটেইনেবিলিটি এক্সিলেন্স) শ্রেণিতে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও নতুন প্রযুক্তি প্রণয়নে বিকাশ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। আর বিশেষ পুরস্কার (স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছে স্কয়ার গ্রুপ।

আরও পড়ুন

×