করোনাভাইরাস প্রতিরোধে প্রথম সারির সৈনিকদের ডাবর এর শ্রদ্ধা
ঢাকার রাস্তায় হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লুকোজ উপহার দিচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:২৮
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি বিশাল আকার ধারণ করেছে, বাংলাদেশেও এই প্রাণঘাতী ভাইরাসের যন্ত্রণার চিত্রটি কোনো ব্যতিক্রম নয়। যেহেতু এই মহামারি নিরাময়ের কোনো প্রমাণিত চিকিৎসা নেই, এর প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জনসমাগম এড়িয়ে চলা এবং নিজ বাড়িতে থাকা। আর এইরকম মহামারির সময়েও, বাংলাদেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে নিঃস্বার্থ ভাবে প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, ডেলিভারিম্যান এবং আইন প্রয়োগকারী সংস্থা যেমন-র্যাব, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি।
এই বিষয়টি মাথায় রেখে খাদ্য পণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী- ডাবর, ২৪ শে এপ্রিল, ২০২০ থেকে এ সকল প্রথম সারির সৈনিকদের বীরত্বপূর্ণ প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে একটি উদ্যোগ গ্রহণ করে। ডাবর-এর পক্ষ থেকে প্রথম ধাপে, ঢাকার রাস্তায় দিনরাত কর্মরত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ১,২শ’ সদস্যকে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লুকোজ উপহার দেওয়া হয়।
‘একসাথে লড়বো,করোনাভাইরাস রুখবো!’- এটিকে মূলমন্ত্র হিসেবে রেখে ঢাকার রাস্তায় ডাবর এর ক্যারাভ্যানে উপহারগুলো হস্তান্তর করতে দেখা যায়। জানা-যায়, এই উদ্যোগটি করোনা ভাইরাস মহামারির সময়ে ডাবর-এর এমন আরো অনেক দায়িত্বমূলক উদ্যোগের মধ্যে একটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবেলায় সমাজ ও জনগণের পাশে থাকবে ডাবর। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- প্রাণঘাতী ভাইরাস
- করোনাভাইরাস
- ডাবর