ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়াশ খাতে বরাদ্দ কমেছে সাড়ে ২২ শতাংশ: হোসেন জিল্লুর রহমান

ওয়াশ খাতে বরাদ্দ কমেছে সাড়ে ২২ শতাংশ: হোসেন জিল্লুর রহমান
×

প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্যকালে ড. হোসেন জিল্লুর রহমান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪ | ১৪:৫৮

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাজেটে সুনির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দগুলোর ওপরই মানুষের জীবনমান নির্ভর করে। তবে ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ওয়াশ খাতে মূল বাজেটের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে ১৮ শতাংশ। তাছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এখাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ২২ শতাংশ। যা কোনোভাবেই কাম্য নয়।

২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। হোসেন জিল্লুর রহমান বলেন, সুপেয় ও নিরাপদ পানি কত সংখ্যক মানুষ পাচ্ছে, স্যানিটেশনে আমরা কতদূর আগালাম। শুধু পাকা পায়খানার ব্যবস্থা করলে হবে না। মানব বর্জ্য নদীতে গিয়ে পড়ছে কিনা, সেটার সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা- এসব বিষয়ও এখন অধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে। 

এবারের বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ মূল বাজেটের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে ১৮ শতাংশ। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এ খাত অবহেলিত থেকেছে। অথচ এ সময়ে ওয়াশ খাতের প্রয়োজনীয়তা বেড়েছে। তাই অন্তত চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের সমপরিমাণ বরাদ্দ আগামী বাজেটে দেওয়ার সুপারিশ করেন তিনি।

আরও পড়ুন

×