ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বন্যাকবলিত এলাকায় ইয়ামাহার বিশেষ সার্ভিস ক্যাম্প

বন্যাকবলিত এলাকায় ইয়ামাহার বিশেষ সার্ভিস ক্যাম্প
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৫৮

দেশের দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত এলাকায় সার্ভিস ক্যাম্প করবে ইয়ামাহা বাংলাদেশ। এ ক্যাম্প থেকে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ইয়ামাহা বাইকের সার্ভিস নিতে পারবেন। এছাড়া গ্রাহকরা স্পেয়ার পার্টস ও ইঞ্জিন ওয়েলে পাবে ২০ শতাংশ ছাড়। 

ইয়ামাহা বাংলাদেশ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সার্ভিস ক্যাম্পটি খাজুরিয়া, ফেনী; খাজুরিয়া, ফেনী এবং চৌমুহনি এলাকায় চলবে। এটি ৯ সেপ্টেমবর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়, সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতিতে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। যাতে করে বিপাকে পড়ে স্থানীয় মানুষ। বন্যার পানিতে ডুবে যায় ঘর বাড়িসহ ব্যক্তিগত যানবাহন। এমন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের ভোগান্তি কমাতে ইয়ামাহা বাংলাদেশ এ সার্ভিস ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়।
 

আরও পড়ুন

×