এফজেডএস ভার্সন ৪.০ দেশের বাজারে, দাম ২৯৯৫০০
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৯
বাংলাদেশের বাজারে এলো ইয়ামাহা মোটরসাইকেলের নতুন মডেল ইয়ামাহা এফজেডএস ভার্সন-৪.০। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি-তে এক অনুষ্ঠানের মাধ্যমে এফজেডএস সিরিজের নতুন মডেলটি বাজারে আনার ঘোষণা দেয় ইয়ামাহা বাংলাদেশ।
১৫০ সিসির সেগমেন্টের এফআই ইঞ্জিন সমৃদ্ধ টুরিং কমিউটার সেগমেন্টের এই মডেলটিতে রয়েছে পজিসন ল্যাম্পসহ ক্লাস ডি হেডলাইট, এলসিডি মিটার, এলইডি ফ্লাশার এবং ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট অ্যাপ (ব্লুটুথ কানেকটিভিটি অ্যাপ)। এছাড়াও বাড়তি আকর্ষণ হিসেবে বাইকটিতে রয়েছে উচ্চ প্রযুক্তির দুটি সেফটি ফিচার, সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ও ট্র্যেকসন কন্ট্রোল সিস্টেম। দুটি ফিচারই চালকের বিশেষ নিরাপত্তা ও বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য বেশ প্রয়োজনীয়। প্রাথমিকভাবে বাইকটির ছয়টি কালার বাজারে পাওয়া যাবে যা অনলাইন প্রি- বুকিং এর মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন। এই মোটরসাইকেল মডেলটির দাম ২,৯৯,৫০০ টাকা। অনলাইন প্রি-বুকিং এ থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
অনুষ্ঠানে গান পরিবেশনা করেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান এইশিন চিহানা, এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী, এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- এফজেডএস
- এফজেডএস ভার্সন ৪
- ইয়ামাহা
