বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠন
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সাধারণ সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৩ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৩
নবগঠিত সংগঠন ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (বিটিটিসি) প্রথম কার্যনির্বাহী পরিষদের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংগঠনের প্রথম সাধারণ সভায় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমকে সভাপতি এবং বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এয়ার এস্ট্রা’র প্রধান নির্বাহী ইমরান আসিফ এবং ইউনিক হোটেলস এন্ড রিসোর্সের প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন। যুগ্ম সম্পাদক হয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিক্রয় ও বিপনন পরিচালক রেজওয়ান মারুফ। কোষাধ্যাক্ষ হয়েছেন প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।
নির্বাহী সদস্যরা হলেন ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক শাহিদ হামিদ, দুসাই রিসোর্টস এন্ড স্পা’র ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, ভ্রমণ বিষয়ক লেখক ফারুক এ. আহমেদ, ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মুজিব ইউ. আহমেদ, প্রাক্তন বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমেদ, ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ বাসুদেব ভট্টাচার্য, শেয়ারট্রিপের কো-ফাউন্ডার সাদিয়া হক, জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান এবং ইউএস-বাংলা হলিডেজের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম কাদির।
- বিষয় :
- কমিটি গঠন
- ট্রাভেল এজেন্সি
