ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
×

সম্মেলন অনুষ্ঠিত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:২৬

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সম্মেলন হয়। ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম।

এসময় উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালনা পরিষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করতে ৬০টি টাস্ক ফোর্স টিম গঠন ও আইনী প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা দেন। সর্বক্ষেত্রে ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর পরামর্শ দেন এবং এক্ষেত্রে বার্ষিক খরচ ২০ শতাংশ কমানোর আহ্বান জানান।

আরও পড়ুন

×