ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক

চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ২২:০৭

চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল রোববার তিন পার্বত্য জেলায় ব্যাংক বন্ধ থাকবে। সাধারণ ছুটির কারণে এদিন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কোনো ব্যাংকের শাখা-উপশাখায় লেনদেন হবে না। অবশ্য এটিএমসহ অন্যান্য বিকল্প লেনদেন করা যাবে। সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

চৈত্রসংক্রান্তি হলো বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র মাসের শেষ তারিখ। পুরাতনকে বিদায় এবং নতুন বছর বরণকে কেন্দ্র করে এদিন বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। এ বছর দিনটিতে পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরদিন বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর মানে সাপ্তাহিক দু’দিন ছুটিসহ টানা চার দিন বন্ধ থাকবে এসব ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ১৩ এপ্রিল রোববার পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিন জেলায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা এদিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×