ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৬০টি টেকসই উদ্যোগ পেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড

৬০টি টেকসই উদ্যোগ পেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড
×

শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হােটেলে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলাের প্রতিনিধিরা - ফটাে রিলিজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০০:৩৪

| প্রিন্ট সংস্করণ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে ৬০টি টেকসই উদ্যোগকে ভিন্ন ভিন্ন ২২টি ক্যাটেগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত আকিজ বশির গ্রুপ এবং এসএমসি এন্টারপ্রাইজের সহযোগিতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৫টি বিজয়ী, ২৪টি অনারেবল মেনশন ব্র্যান্ড এবং একটি একক বিজেতাকে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ সম্মাননার মূল লক্ষ্য টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে গ্রামীণ ড্যানোন ফুডস, ইউনিলিভার বাংলাদেশ, বার্জার পেইন্টস, ওয়ালটন, লাফার্জহোলসিম, প্রাণ-আরএফএল, ইউনাইটেড গ্রুপ, বাটা সু, বিএসআরএম, শেলটেক, বিকাশ, গ্রামীণফোন, আকিজ রিসোর্চ, রবি, আইপিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ উদ্যোগকে পুরস্কৃত করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ২২টি ক্যাটেগরিতে মনোনয়ন গ্রহণ করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলমান রেজিস্ট্রেশন সময়কালে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। যেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। ৮টি গ্র্যান্ড জুরি প্যানেলে ২৭ জন ক্যাটেগরি বিশেষজ্ঞ একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী উদ্যোগগুলোকে বাছাই করেন।
আয়োজনের উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা এখন এমন একটি সময়ের মধ্যে আছি, যেখানে ব্র্যান্ডগুলোকে শুধু প্রতিশ্রুতিতে নয়, কাজের মাধ্যমেই নেতৃত্ব দেখাতে হবে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস সেইসব ব্র্যান্ডের স্বীকৃতি দেয়, যারা শুধুই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছে না, বরং বাস্তব ও মাপযোগ্য পরিবর্তন ঘটাচ্ছে।’ 
আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার ছিল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা। পিআর পার্টনার ছিল ব্যাকপেজ পিআর এবং অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার ছিল টার্কিশ এয়ারলাইনস।

আরও পড়ুন

×