স্মার্ট রাইডারদের জন্য রিভো বাংলাদেশের ‘মনসুন অফার’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২২:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২৫ | ১৩:৩৭
বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে। ‘রিভো মনসুন অফার’ শীর্ষক এ ক্যাম্পেইনে ক্রেতারা প্রতিটি রিভো বৈদ্যুতিক বাইকের সঙ্গে পাবেন বিশেষ উপহার ও উপভোগ করবেন আকর্ষণীয় ছাড়।
দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শো-রুমে আগামী ৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক কেনার এ অফার উপভোগ করবেন ক্রেতারা। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।
রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আমাদের ওপর আস্থা রাখার জন্য এই মনসুন অফারের মাধ্যমে আমরা আমদের সকল গ্রাহককে ধন্যবাদ জানাতে চাই। আমরা চাই আমাদের রাইডাররা দায়িত্বের সঙ্গে নিরাপদে চলাচল করেন, সেই সাথে আমরা যে তাদের সাথেই আছি, এটাও যেন তারা অনুভব করেন।
ফ্রি সার্ভিস কুপনটির মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বাইক
