ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি
×

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ২১:৪৫

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং স্কিম’ সংক্রান্ত অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা ও কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত পারস্পরিক অংশীদারত্বমূলক এ চুক্তিটি স্বাক্ষর করেন।  

এ সময় অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

চুক্তি অনুযায়ী এখন থেকে এসএমই নারী উদ্যোক্তারা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় স্বল্প মুনাফায় বিনিয়োগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×