ইসলামী ইন্স্যুরেন্স
সিইও অপসারণের চিঠি বাতিল করল আইডিআরএ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০০:৫৮
ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল খালেক মিয়াকে অপসারণ করে গত ২০ আগস্ট কোম্পানিটির ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ যে চিঠি দিয়েছিলেন, তা বাতিল করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানিটিকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।
বীমা আইন ২০১০-এর ৮০(২) উপধারা অনুযায়ী, বীমা কোম্পানির সিইওকে আইডিআরএর পূর্ব অনুমতি ছাড়া অপসারণ, চাকরিচ্যুত বা বরখাস্ত করা যায় না। আবার সিইও এবং কোম্পানির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির শুনানি না নিয়ে আইডিআরএ অপসারণের অনুমতি দিতে পারে না।
অপসারণে ইসলামী ইন্স্যুরেন্স বিদ্যমান আইন অনুসরণ করেনি বলে আব্দুল খালেক লিখিত অভিযোগ জানানোর পর আইডিআরএ এ সিদ্ধান্ত জানিয়েছে। সংস্থাটি বলেছে, সিইওকে অপসারণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
- বিষয় :
- আইডিআরএ
