ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশে চালু হলো চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

বাংলাদেশে চালু হলো চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার
×

ছবি: বিজ্ঞপ্তি থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২২:০৭

বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। অ্যাপোলো হাসপাতালের সিইও নবীন ভি-এর হাত ধরে এটির যাত্রা শুরু হলো।

মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএস গুরু প্রসাদ (অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই)।

এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন থেকে সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন এবং চিকিৎসা ব্যয়ের ধারণা পাবেন।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, দেশবাসী এখন থেকে খুব সহজেই পাবেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×