প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত
.
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:০৪
প্রবৃদ্ধি, গ্রাহক আস্থা ও সেবা উৎকর্ষের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার রাজধানীর প্রধান কার্যালয়ে আয়োজিত ‘ম্যানেজার্স মিট’-এর মাধ্যমে ব্যাংকটি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকার শীর্ষ ১১টি শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
সভায় শাখাগুলোর সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, আমাদের শাখাগুলো কেবল সেবা কেন্দ্র নয়, এগুলোই ন্যাশনাল ব্যাংকের প্রাণস্পন্দন। প্রতিটি গ্রাহকসেবাই হলো আস্থা অর্জনের সুযোগ, উদ্ভাবনের পরিচয় এবং আমাদের আলাদা মূল্যবোধের প্রতিফলন। ন্যাশনাল ব্যাংকের শক্তি হলো এর মানুষের পেশাদারিত্ব ও নিষ্ঠা। একসঙ্গে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, যা শুধু আর্থিক সমাধানই দেবে না, বরং গ্রাহকের স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার হবে। এইভাবেই আমরা আস্থা পুনঃস্থাপন করব এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করব।
তিনি শাখা ব্যবস্থাপকদের গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও নতুন আমানত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান, যা ব্যাংকের চলমান রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ন্যাশনাল ব্যাংক
