ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হা-মীম টেক্সটাইল ইউনিট পরিদর্শনে বস্ত্র অধিদপ্তরের প্রতিনিধিদল

হা-মীম টেক্সটাইল ইউনিট পরিদর্শনে বস্ত্র অধিদপ্তরের প্রতিনিধিদল
×

বস্ত্র অধিদপ্তরের প্রতিনিধিদলটি হা-মীম টেক্সটাইল ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ ও কার্যক্রম পরিদর্শন করে।

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:১৯

গাজীপুরে হা-মীম গ্রুপের টেক্সটাইল ইউনিট পরিদর্শন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম এই পরিদর্শনের নেতৃত্ব দেন। এসময় তিনি বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন।

গত বুধবার সকালে হা-মীম গ্রুপের টেক্সটাইল ইউনিট পরিদর্শনে প্রতিনিধিদলে ছিলেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক ও উপসচিব কুল প্রদীপ চাকমা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও উপসচিব মোহাম্মদ জাহেদুর রহমান এবং উপপরিচালক ইঞ্জি. রাজু আহমেদ। তারা হা-মীম গ্রুপের কারখানার সব প্রক্রিয়া ইউনিট ঘুরে দেখেন এবং কমপ্লায়েন্স ও সবুজ কারখানা পরিবেশের প্রশংসা করেন।

বস্ত্র অধিদপ্তরের প্রতিনিধিদলের এই পরিদর্শনে শিল্পের প্রবৃদ্ধি, মূল্য সংযোজন ও ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোচনা হয়। হা-মীম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিন প্রতিষ্ঠানটির নেতৃত্ব, টেকসই বিনিয়োগ ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন।

হা-মীম গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন নাসিম এ কে চৌধুরী, সঞ্জীব তেওয়ারি, শাজিব রায়, আবুল কালাম আজাদ, শামসুল হক, মো. দেলোয়ার হোসেন এবং মো. ইমতিয়াজ।

আরও পড়ুন

×