ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে মতামত চেয়েছে কমিশন

বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে মতামত চেয়েছে কমিশন
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:২৩

কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন- ২০২৫। একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে কমিশন।

আজ সোমবার জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। সকল প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে। 

চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি ওই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ সকলের সহযোগিতা কামনা করছে।

গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।

আরও পড়ুন

×