ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের মধ্যে চুক্তি
×

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:২৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:২৫

বাংলাদেশ ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের মধ্যে সম্প্রতি ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং স্কিম’ বিষয়ে একটি অংশীদারত্বমূলক চুক্তি হয়েছে। সিটিজেনস ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।

আরও পড়ুন

×