ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মধুমতি ব্যাংকে বাণিজ্যভিত্তিক ও ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মধুমতি ব্যাংকে বাণিজ্যভিত্তিক ও ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা
×

ছবি: বিজ্ঞপ্তি থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২২:১৫

‘বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং এবং ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ’ শিরোনামে কর্মশালা আয়োজন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। গত শনিবার রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ব্যাংকটির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (এক্সপ্লোর) কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা জনাব আরব ফজলুর রহমান।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক-১ ড. মো. রায়হানুল ইসলাম ও যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীন কর্মশালায় সেশন পরিচালনা করেন। এ সময় ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভাগসমূহের প্রধান ও নির্বাহী, অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাণিজ্য-ভিত্তিক মানি লন্ডারিং এবং ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×