ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দিবে শ্রীলঙ্কান হলিডেজ
ছবি: সংগৃহীত
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৮:০১
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অবসরকালীন ভ্রমণ শাখা শ্রীলঙ্কান হলিডেজ ইস্টার্ন ব্যাংক (ইবিএল) কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে। ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে শ্রীলঙ্কান হলিডেজ প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সায়মন হলিডেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশফিয়া জান্নাত সালেহ সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
সোমবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগ প্রধান ফারজানা কাদের, সাইমন হলিডেজের মহা-ব্যবস্থাপক মো. ইউসুফ সোহেল, ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ব্যবস্থাপক শেখ আসিফ শৌমসহ আরও অনেকে।
- বিষয় :
- ইবিএল
