ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বসুন্ধরায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন শাখা চালু

বসুন্ধরায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন শাখা চালু
×

ছবি: বিজ্ঞপ্তি থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ২২:৫৯

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাজধানীর দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকা বসুন্ধরায় নতুন শাখার উদ্বোধন করেছে। নতুন এ শাখাটি এবিজি টাওয়ার, লেভেল–২, প্লট ৪৪০–৪৪২, রোড–১৮, ব্লক–এ, বসুন্ধরা আর/এ-তে অবস্থিত। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় নতুন এই শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং, লুৎফুল হাবিব; হেড অব ক্লায়েন্ট রিলেশনশিপস, সানিয়াত রহমান; এবং বসুন্ধরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এনাবুল করিম-সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকটির প্রাইওরিটি ব্যাংকিং, পার্সোনাল ব্যাংকিং ও এমপ্লয়ি ব্যাংকিং এর সম্মানিত গ্রাহক ছাড়াও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এভারকেয়ার হসপিটালস, গ্রামীণফোন এবং বসুন্ধরা গ্রুপ-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা বর্তমানে রাজধানীর একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হয়েছে। যেখানে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান, আধুনিক শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অসংখ্য পরিবারের বাসস্থান গড়ে উঠেছে। বসুন্ধরায় নতুন শাখা উদ্বোধনের উদ্দেশ্য কেবল ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা বাড়ানো নয়; বরং এই গতিশীল এলাকার মানুষ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা প্রাইওরিটি ও পার্সোনাল ব্যাংকিং থেকে শুরু করে এমপ্লয়ি ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহক, তাদের পরিবার এবং প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য অর্জনে বিশ্বস্ত অংশীদার হয়ে পাশে থাকতে চাই।

আরও পড়ুন

×