ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এসএমই উদ্যোক্তাদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

এসএমই উদ্যোক্তাদের জন্য কো-ব্র্যান্ডেড  ক্রেডিট কার্ড চালু
×

গত বৃহস্পতিবার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক এবং এসএসএল কমার্জের বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বােধন অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফটাে রিলিজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক এবং এসএসএল কমার্জ যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ কো-ব্র্যান্ডেড এসএমই মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করেছে। উদ্যোক্তাদের সুবিধাকে প্রাধান্য দিয়ে এসএসএল কমার্জের পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি এই বিশেষ কার্ড ব্যবসায়িক লেনদেন ও আর্থিক ব্যবস্থাপনাকে করবে আরও সহজ, নিরাপদ ও কার্যকর। গত বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজায় এসএসএল কমার্জের কার্যালয়ে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

গতকাল মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বমানের নিরাপদ পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে কার্ডহোল্ডাররা উপভোগ করবেন সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের সাড়ে ৯ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে আকর্ষণীয় দেশীয় ও আন্তর্জাতিক ছাড়ের সুবিধা। 

কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) আবিদুর রহমান চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল,  এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার
আলম ইশাক, মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন এবং সাউথইস্ট ব্যাংকের হেড অব কার্ড ডিভিশন মো. আব্দুস সবুর খান। 

আরও পড়ুন

×