বিশ্বমঞ্চে আসিফ ইমরানের পাশে ‘ফ্রেশ’
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ২১:৪৬
ওমানের মাসকটে আগামী ১৫ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য প্রথম ‘ওয়ার্ল্ড কাপ অব সুকার, সিঙ্গেলস ও টিম’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসিফ ইমরান, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রায় পাশে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)’র জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ’।
এই উপলক্ষে গত বুধবার (১২ নভেম্বর) তারিখে ঢাকার গুলশানে অবস্থিত এমজিআইয়ের প্রধান কার্যালয় ‘ফ্রেশ হাউজে’ একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুকার খেলোয়াড় আসিফ ইমরানের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেন এমজিআই-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ।
এটি মুকারসের প্রথম ওয়ার্ল্ডকাপ এবং এতে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের ৭০ জনেরও বেশি প্রতিযোগী খেলোয়াড়। এর আগেও ফ্রেশ ২০২৩ এ 'ওয়ার্ল্ড মুকারস চ্যাম্পিয়নশিপ' এ আসিফ ইমরান এর স্পন্সর হিসেবে ছিলেন।
আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মেঘনা গ্রুপ
