ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য আইসিসিবির কর্মশালা

এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য আইসিসিবির কর্মশালা
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৬:৫৬

| প্রিন্ট সংস্করণ

আইসিসি বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে আইসিসির নিয়ম ব্যবহারে দক্ষতা বাড়াতে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। গত শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত  কর্মশালায় আন্তর্জাতিক বাণিজ্যে সম্পৃক্ত বিশেষ করে অপ্রচলিত পণ্য রপ্তানিকারক এসএমই ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত আইসিসি বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা সম্পর্কে ধারণা দেওয়া, জটিল বৈশ্বিক ট্রেড ফাইন্যান্স প্রক্রিয়া বুঝতে সহায়তা করা এবং এলসি নিষ্পত্তির ঝুঁকি এড়াতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা।
কর্মশালার উদ্বোধন করেন আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ টি এম নেসারুল হক। মোট ৯৫ জন কর্মশালায় অংশ নেন।

আইসিসি সদরদপ্তরের সক্ষমতা-বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় ইউসিপি ৬০০, ইনকোটার্মস ২০২০, আইএসবিপিসহ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আলোচনা করা হয়। 

আরও পড়ুন

×