ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ২২:৩২

রমজান মাস উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‌‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক। 

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত এই পবিত্র কুরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। দ্বিতীয় এই আসরে পুষ্টি ভার্সেস অফ লাইট আরও জনপ্রিয়তা অর্জন করবে বলে তিনি আশাবাদী। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন টি.কে. গ্রুপের পরিচালক- এইচআর,  আলমাস রাইসুল গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ এর প্রধান বিচারক শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের প্রতি অনুরাগী করতে এই আয়োজন প্রশংসার দাবিদার। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টি.কে. গ্রুপের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। 

দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে প্রতিভাবান হাফেজরা প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। রিজিওনাল অডিশনের প্রতিযোগীবৃন্দ পুষ্টি এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন।
 
চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। আগামী ২২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব।
 
চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫টা হতে মাগরিবের আজানের পূর্বে চ্যানেল নাইন এ প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানে টি.কে. গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অফ সেলস, হেড অফ বিজনেসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×