ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

আকিজ ফার্মেসির  প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
×

আকিজ ফার্মেসির আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির কর্মকর্তারা ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর আতাতুর্ক টাওয়ারে আকিজ ফার্মেসির এই আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। 

আকিজ রিসোর্স জানায়, গ্রাহকদের সুলভ মূল্যে মানসম্মত এবং ভেজালমুক্ত ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে ২০২৫ সালের জুন মাসে যাত্রা করে আকিজ ফার্মেসি। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আকিজ ফার্মেসির ১৩টি আউটলেট রয়েছে। 
আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো গ্রাকদের নিরাপদ, মানসম্মত ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা। আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বাতন্ত্র্য তৈরি করেছি মানসম্মত ওষুধ সরবরাহ, গ্রাহকভিত্তিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা। আগামী ৩ বছরের মধ্যে আরও ৫০০টি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।’ 

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আকিজ রিসোর্সের ফার্মেসি রিটেইল ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ, সুলভ এবং অথেনটিক ওষুধ সরবরাহ করা। আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ রিসোর্স উন্নত গ্রাহকসেবা ও ব্যবসায়িক মান বজায় রেখে বিভিন্ন খাতে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। এ ব্যবসাতেও একই ধারা অব্যাহত থাকবে। 

আরও পড়ুন

×