এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্বে শিল্প সচিব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। গতকাল সোমবার তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিবের মূল দায়িত্বের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে তাঁকে নিয়োগ দিয়ে গত ১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। সোমবার এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর পর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। চাকরি জীবনের দীর্ঘ সময়ে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসনের দায়িত্ব নিলেন।
- বিষয় :
- এসএমই
