ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৪তম বর্ষে নভোএয়ার

১৪তম বর্ষে নভোএয়ার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:২৭

দেশের বেসরকারি সংস্থা নভোএয়ার আগামীকাল ৯ জানুয়ারি ১৪তম বর্ষে পদার্পণ করছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের জন্য এক মাসের জন্য টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। যাত্রীরা প্রতিষ্ঠানটির বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট ক্রয় করে এ সুবিধা পাবেন। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট কেনার সময় VQANNI14 প্রোমো কোড ব্যবহার করা যাবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। নভোএয়ার ১৩ বছরে মোট ১ লাখ ৪২ বাজারেরও এর অধিক ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়ন এর বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×