ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ১৫:৩৫

রাজধানীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন-২০২৬। প্রতিযোগিতাটির আয়োজন করে ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা।

এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ১০০০ রানার অংশ নেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল- ২১ দশমিক ১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা দেওয়া হয় এবং তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রাম এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড- এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×