ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল লাফার্জহোলসিম

‘টপ এমপ্লয়ার’  স্বীকৃতি পেল লাফার্জহোলসিম
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:২১

| প্রিন্ট সংস্করণ

দেশের নেতৃস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ টপ এমপ্লয়ার ইনস্টিটিউট থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘টপ এমপ্লয়ার’ সনদ পেয়েছে। মানবসম্পদ উন্নয়নে সেরা অনুশীলনের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জন্য এই সনদ দেওয়া হয়েছে। লাফার্জহোলসিম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ অর্জনের তথ্য জানানো হয়। 
টপ এমপ্লয়ার ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা মানবসম্পদ কৌশল ও সনদ প্রদানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রে চমৎকার মানবসম্পদ ব্যবস্থাপনা বা ‘পিপল প্র্যাকটিস’কে স্বীকৃতি প্রদান এবং সামগ্রিক কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। সনদ প্রদান করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ‘এইচ আর বেস্ট প্র্যাকটিসেস সার্ভে’ পরিচালনা করে। জরিপের ফলাফল অনুসারে সনদ দেওয়া হয়। 

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘একটি কোম্পানির প্রকৃত সাফল্য কেবল সংখ্যার হিসাবে সীমাবদ্ধ নয় বরং তা প্রতিটি কর্মীর প্রবৃদ্ধি, উন্নয়ন ও তাদের পূর্ণ বিকাশের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। নিরবচ্ছিন্নভাবে কর্মীদের কল্যাণে বিনিয়োগ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’  
লাফার্জহোলসিম বাংলাদেশের মানবসম্পদ পরিচালক এ কে এম আতিকুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কর্মীদের টেকসই উন্নয়নে আমাদের আজকের বিনিয়োগ আগামী দিনগুলোতে আমাদের লক্ষ্য অর্জনে গতিশীলতা আনবে এবং বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পে নেতৃত্বের টেকসই উত্তরাধিকার গড়ে তুলবে।’

আরও পড়ুন

×