ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনের আগে বড় উত্থান শেয়ারবাজারে

নির্বাচনের আগে বড় উত্থান শেয়ারবাজারে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে সোমবার শেয়ারবাজার সূচকে বড় উত্থান হয়েছে। বেড়েছে ঢাকার শেয়ারবাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৮৩ পয়েন্ট বা দেড় শতাংশের বেশি বেড়েছে। এ বৃদ্ধি গত ২৪ নভেম্বরের পর বা আড়াই মাসের সর্বোচ্চ।

বাজারসংশ্লিষ্টরা জানান, নানা শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এটিই বিনিয়োগকারীদের আশাবাদী করেছে। তারই প্রতিফলন দেখা গেছে বাজারে। তারা মনে করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার পরও অনেকে সন্দিহান ছিলেন, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা। এমন সন্দেহ ও শঙ্কার কারণে গেল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অস্থিরতা ছিল শেয়ারবাজারে।

তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ক্রমে ইতিবাচক ধারায় ফেরে। সর্বশেষ এক মাসের ২১ কর্মদিবসের মধ্যে সাত দিনে ডিএসইএক্স সূচক ১৬১ পয়েন্ট হারিয়েছে। গতকালসহ বাকি ১৩ দিনে বেড়েছে ৪৭৪ পয়েন্ট।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫২ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩০৬টির দর বেড়েছে, কমেছে ২৫টির দর এবং বাকি ২১টির দর অপরিবর্তিত থেকেছে। শেয়ারদর ও সূচক বৃদ্ধির সঙ্গে শেয়ার কেনাবেচার পরিমাণও বেড়েছে। ডিএসইর মূল প্ল্যাটফর্মে কেনাবেচা হওয়া সব শেয়ারের দাম ছিল ৬৪৬ কোটি ১৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৬৭ কোটি ৬৪ লাখ টাকা কম।

আরও পড়ুন

×