নভোএয়ারের টিকেট মিলবে কিস্তিতে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৭:৫২
সহজ কিস্তিতে উড়োজাহাজের টিকেট কেনার সুযোগ দিয়েছে নভোএয়ার। সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে যাত্রীরা রিটার্ন টিকেট (রাউন্ড ট্রিপ) কিনতে পারবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলেছে, শুধু রিটার্ন টিকেট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার ওয়ানওয়ে টিকেটও কিস্তি সুবিধায় কেনা যাবে।
এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না। এই সুযোগটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্রে এসে টিকেট কিনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসিক কিস্তিতে মোট ছয় মাসে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে নভোএয়ার চুক্তিবদ্ধ রয়েছে। এছাড়া, সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও সুযোগ রয়েছে।
এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরণের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।
অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি কিনতে হবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, ‘এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।’
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com
- বিষয় :
- নভোএয়ার
