ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্রেডিট কার্ডের ঋণসীমা সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা সর্বোচ্চ ৪০ লাখ টাকা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ২০:৪৪

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়িয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকা করা হয়েছে। এতদিন যা ২৫ লাখ টাকা ছিলো। আর আনসিকিউড ঋণসীমা ১০ লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা করা হয়েছে। এসব বিষয় যুক্ত করে আজ রোববার বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড পরিচালনার নীতিমালা’ জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, ঝুঁকি ব্যবস্থাপনার অনুশীলন জোরদার, দায়িত্বশীল ঋণ দেওয়াকে উৎসাহিত এবং আর্থিক শৃঙ্খলা বৃদ্ধির প্রয়োজনীয়তার স্বীকৃতি হিসেবে ক্রেডিট কার্ড পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। দৈনন্দিন জীবনে নানাবিধ ব্যয় ও মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ বহনের বিকল্প হিসেবে ব্যক্তি পর্যায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিধি ব্যাপকহারে বেড়েছে। এ সংক্রান্ত জটিলতা কমানো ও নিত্য নতুন বৈশিষ্ট যুক্ত হওয়ায় আগের নীতিমালা হালনাগাদ করে পূর্ণাঙ্গ এই নীতিমালা জারি করা হয়েছে।

গ্রাহকের অভিযোগ, কার্ড সংক্রান্ত অনিয়ম, জালিয়াতি, কার্ডের মাধ্যমে সংঘটিত লেনদেনের পরিশোধ ব্যবস্থা সংশ্লিষ্ট জটিলতা, বিরোধ নিষ্পত্তি সার্বিক বিষয়ে সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে একটি নিরাপদ এবং আরও দক্ষ ডিজিটাল পরিশোধ ব্যবস্থা সহজ করা অন্যতম লক্ষ্য বলে এতে উল্লেখ করা হয়েছে।
 

আরও পড়ুন

×