ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্রাহকদের নিয়ে এসিআই মটরস্-সোনালীকা ট্রাক্টরের দেশব্যাপী ইফতার মাহফিল

গ্রাহকদের নিয়ে এসিআই মটরস্-সোনালীকা ট্রাক্টরের দেশব্যাপী ইফতার মাহফিল
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ২২:৫১

প্রতি বছরের ন্যায় এ বছরও রমজানকে সামনে রেখে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে এসিআই মটরস-সোনালীকা ট্রাক্টর। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের ৩৮টি ভিন্ন এলাকায় এই ইফতার আয়োজন করা হয়। সেখানে ৫ হাজারের বেশি ডিলার, এজেন্ট, গ্রাহক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এসব ইফতার মাহফিলে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রাধান্য পায় কোম্পানির ডিলার, এজেন্ট, গ্রাহকসহ কৃষির সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের মানুষ। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পণ্য যেমন: ফোটন পিক-আপ, ইয়ানমার হারভেস্টার, ইয়ামাহা মোটরবাইক, সোনালীকা ট্রাক্টর, টায়ার ও স্পেয়ার পার্টস প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই ইফতার আয়োজনের মাধ্যমে এসিআই মটরস গ্রাহকদের সঙ্গে সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ট্রাক্টর সোনালীকার বিভিন্ন নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের জন্য উন্নত বিক্রয়োত্তর সেবা ও পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×