ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাল খুলছে মেইনল্যান্ড গার্মেন্ট

কাল খুলছে  মেইনল্যান্ড  গার্মেন্ট
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

নাসা গ্রুপের কারখানা মেইনল্যান্ড গার্মেন্টের স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হচ্ছে আগামীকাল বুধবার। গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  
গত রোববার মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। গত ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণ দেখিয়ে মেইনল্যান্ড গার্মেন্ট কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস ও শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×