বিশ্বব্যাংকের প্রতিবেদন
মধ্যপ্রাচ্য সংঘাত বাংলাদেশের ১২ লাখ মানুষকে দারিদ্র্যসীমার নিচে নিতে পারে
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৯:৫৯ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ২০:০৪
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাংলাদেশের ১২ লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে থেকে যেতে পারে আশঙ্কা করেছে বিশ্বব্যাংক। আজ বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ নামে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৫ সময়কালে দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণ পরিস্থিতির অবনতি হয়েছে। এর পেছনে প্রধান কারণ ছিল উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির সীমাবদ্ধতা, শ্রমিকদের আয়ের দুর্বল প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি, যা প্রবৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য কমানোর প্রভাবকে বাধাগ্রস্ত করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, ২০২২ সালে জাতীয় দারিদ্র্যর হার ১৮ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংক মনে করে এরপরের তিন বছর দারিদ্র্যের হার বেড়েছে। সংস্থাটির প্রাক্কলন, ২০২৫ সালে ২১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক দারিদ্রসীমা (প্রতিদিন ৩ ডলার আয়) অনুযায়ী, গত তিন বছরে অতিরিক্ত ১৪ লাখ মানুষ দারিদ্র্যের কবলে হয়েছে। ২০২৬ সালে এ অবস্থা থেকে উত্তরণের যে প্রত্যাশা তা মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঝুঁকির মুখে–মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তা এখন ঝুঁকির মুখে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আয়োজিত এতে বক্তব্য রাখেন ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ধ্রুব শর্মা, বিভাগীয় পরিচালক জ্যঁ পেম, বেসরকারি খাত বিশেষজ্ঞ ম্যাগুয়ে দিয়া প্রমুখ।
- বিষয় :
- বিশ্বব্যাংক
- দারিদ্র্য সীমা
