ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফ বাংলাদেশ

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও মেটলাইফ বাংলাদেশ
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২৩:০০

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মেটলাইফ বাংলাদেশ যৌথভাবে ‘ব্যাংকাস্যুরেন্স চ্যাম্পিয়নস নাইট’ আয়োজনের মাধ্যমে সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর্মীদের সাফল্য উদযাপন এবং গ্রাহক-কেন্দ্রিক বীমা সেবা সম্প্রসারণে অবদানের স্বীকৃতি জানাতেই এ আয়োজন করা হয়। ২০২৪ সাল থেকে মেটলাইফ বাংলাদেশের ব্যাংকাস্যুরেন্স পার্টনার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সুরক্ষা, সঞ্চয় এবং স্বাস্থ্য সুরক্ষা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই অংশীদারিত্ব দেশের বাজারে নতুন মাত্রা যোগ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কর্মীদের নিষ্ঠা ও সততার স্বীকৃতি দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ এবং এ উদ্যোগের জন্য মেটলাইফ বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে ১২০ বছরের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দেশের একমাত্র বহুজাতিক বৈশ্বিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের পাশাপাশি ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং সেবা প্রদান করছে। একই সঙ্গে দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফিন উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব হোলসেল অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল উল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×