বসুন্ধরায় বেস্টহোম প্রপার্টিজের ‘বৈশাখী মেগা অফার’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৫:৪৫
আবাসন খাতে গ্রাহকদের জন্য সহজ শর্তে ফ্ল্যাট ক্রয়ের সুযোগ নিয়ে ‘বৈশাখী ফ্ল্যাট মেগা অফার’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বেস্টহোম প্রপার্টিজ।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মান্নাত রেসিডেন্সি’ প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্ভাব্য ক্রেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারা শুধু ভবন নির্মাণ নয়, বরং গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসনের অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছেন। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ক্রয়ক্ষমতার সমন্বয় ঘটিয়ে বিশেষ এই প্যাকেজ তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এ মেগা অফারে গ্রাহকদের জন্য তিনটি বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্প ডাউনপেমেন্টে ফ্ল্যাট বুকিংয়ের সুযোগ, বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় আর্থিক মুনাফা এবং দীর্ঘমেয়াদী কিস্তি সুবিধাসহ নমনীয় পেমেন্ট প্ল্যান।
উদ্বোধনী আয়োজনে বাংলা নববর্ষের আবহ তুলে ধরতে অতিথিদের জন্য পান্তা-ইলিশ, দেশীয় পিঠা ও ভর্তাসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পিত নগরায়ন ও আধুনিক জীবনযাত্রার মান নিশ্চিত করতেই বসুন্ধরা এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা সাধ্যের মধ্যে আধুনিক স্থাপত্যশৈলীর ফ্ল্যাট বুকিংয়ের সুযোগ পাবেন।
- বিষয় :
- বসুন্ধরা
