ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চীনের তিন চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক

চীনের তিন চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং চীনের তিনটি প্রধান চেম্বারের মধ্যে একটি সহযোগিতা স্মারক গতকাল শনিবার চীনের গুয়াংডং-তে স্বাক্ষরিত হয়।

চীনের বাণিজ্য সংগঠনগুলো হলো– গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিকস প্রডাক্টস এবং গুয়াংজু চেম্বার অব কমার্স ফর আউটবাউন্ড বিজনেস।

ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী এবং চীনের চেম্বারগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।

ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন

×