ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমজিএইচের টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষর

এমজিএইচের টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষর
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

দেশের প্রথম বেসরকারি কনটেইনার বন্দর ‘এমজিএইচ টার্মিনাল’ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। সাত একর জমিতে ২৫০ মিটার জেটিসহ নির্মিতব্য টার্মিনালটি দেশের সাপ্লাই চেইন অবকাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আনবে আশা করা হচ্ছে। তিন হাজার ৫০০ টিইইউএস কনটেইনার ধারণক্ষমতা এবং মাসিক ৪০ হাজার টিইইউএস হ্যান্ডলিং ক্ষমতাসম্পন্ন হবে এ টার্মিনাল। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, ‘বেসরকারি খাতে সবুজ প্রযুক্তির সমন্বয়ে টার্মিনালটি চট্টগ্রাম বন্দরকে এক গুরুত্বপূর্ণ মাইলফলকে নিয়ে যাবে।’ 
এমজিএইচের গ্রুপ সিইও আনিস আহমেদ বলেন, ‘এই অত্যাধুনিক টার্মিনালটি নির্মাণে এমজিএইচ গ্রুপ নিজস্ব তহবিল থেকে ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করছে।’ 

আরও পড়ুন

×