বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম ইউনিলিভার বাংলাদেশ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ২১:২৩
‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একইসঙ্গে আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এই প্ল্যাটফর্ম ব্যবসায়িক অংশীদারদের জন্য দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ তৈরি করছে এবং দেশের খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে খুচরা বাজার আধুনিকায়নে অবদানের স্বীকৃতিই এই অর্জন।
এছাড়াও, ইউবিএল ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’—এই তিনটি ক্যাটাগরিতে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। এসব অর্জন টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা তাদের কার্যক্রমের প্রতিফলন।
ছয় দশকেরও বেশি সময় ধরে দেশে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ তাদের বিভিন্ন ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এই স্বীকৃতি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবায় প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে তারা। প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গ্রাহক সম্পৃক্ততা জোরদার এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
- বিষয় :
- ইউনিলিভার
