ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৭:১৪
| প্রিন্ট সংস্করণ
জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার দায়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি মোহাম্মদ এমদাদুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত জানুয়ারিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অপসারণের বিষয়টি জানিয়ে গত সোমবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়, জিএসপি ফাইন্যান্সের এমডি থাকা অবস্থায় এমদাদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি না নিয়েই কেয়া কসমেটিকসের ৪৯ কোটি ৯০ লাখ টাকার খেলাপি ঋণের তথ্য গোপন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ১৬ দশমিক ৩৪ শতাংশের পরিবর্তে ৮ দশমিক ৮৬ শতাংশ দেখানো হয়। নির্দেশনা লঙ্ঘন করে জিএসপি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠন করায় তখন ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
- বিষয় :
- অপসারণ
