ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিটিজেনস ব্যাংক-রেডডট ডিজিটালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সিটিজেনস ব্যাংক-রেডডট ডিজিটালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ২২:১০

সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং রবি অ্যাক্সেন্টেক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিটিজেন্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ এবং রেডডট ডিজিটাল লিমিটেডার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব মুস্তাবসির।

এসময় সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং অ্যাক্সেন্টেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, অ্যাক্সেন্টেক পিএলসির আইসিটি ও সফটওয়্যার সল্যুশনস বিজনেসের জেনারেল ম্যানেজার চৌধুরী মহিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তি অনুযায়ী রেডডট ডিজিটাল লিমিটেড সিটিজেনস ব্যাংকের জন্য একটি আধুনিক ও সমন্বিত হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম সরবরাহ করবে। এই প্ল্যাটফর্মটি ব্যাংকের কর্মকর্তাদের তথ্য ব্যবস্থাপনা, উপস্থিতি পর্যবেক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন এবং স্বয়ংক্রিয় বেতন প্রক্রিয়াকরণসহ বিভিন্ন গুরুপূর্ণ মানবসম্পদ কার্যক্রমকে সহজতর করবে।

সিটিজেনস ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার শুরুর দিন থেকেই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগটি সিটিজেনস ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×