আরও ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা বাটার
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২২:৪৬
বাটা বাংলাদেশ ২০২৫ সালের জন্য আরও ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘােষণা করেছে।
এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এবং পুরো বছরের মোট লভ্যাংশকে ২৪৮ শতাংশে উন্নীত করেছে। একই সময়ে বাটা বাংলাদেশ ৯১৬ কোটি টাকার বেশি টার্নওভার অর্জন করেছে।
বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই সাফল্য এসেছে। ভোক্তাদের একটি বড় অংশ যখন প্রয়োজনের অতিরিক্ত খরচ কমিয়েছে, তখন বাটাও এর প্রভাব থেকে মুক্ত ছিল না।
সংবাদ বিজ্ঞপ্তি।
