ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬২%

প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৬২%
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

সিটি ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের নিট মুনাফায় ১৬২ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যা ছিল ৯২ কোটি টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় বেড়ে ০.৬ টাকা থেকে ১.৬ টাকায় উন্নীত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্রান্তিকের এই শক্তিশালী আর্থিক অবস্থার পেছনে মূলত এ ব্যাংকের কোর ব্যাংকিং আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ভূমিকা রেখেছে। ঋণ থেকে সুদ আয় ১৪ শতাংশ বেড়েছে। এটি এক
হাজার ১৪৩ কোটি টাকা থেকে বেড়ে এক হাজার ৩০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগ আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬০৩ কোটি টাকা থেকে এক হাজার ১৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট পরিচালক আয়ের ৩২ শতাংশ। 
ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এ প্রসঙ্গে বলেন, ‘মুনাফা বাড়ার হারে আমি যতটা খুশি, ততটাই অখুশি ঋণের প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে একদম কমে যাওয়ায়। এ খাতের  ঋণের প্রবৃদ্ধি পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তা রীতিমতো দুশ্চিন্তার বিষয়।’

আরও পড়ুন

×