ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪
ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২২:৪৯
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও তিন ক্রেতা। তারা হলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর তাহমিনা আক্তার।
বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার সুপ্রকাশ চাকমা এবং বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার একটি করে ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পুরস্কার পান। অন্যদিকে নরসিংদীর গৃহবধূ ও স্কুলশিক্ষিকা তাহমিনা আক্তার ওয়ালটনের একটি এসি কিনে একই পরিমাণ অর্থ জিতেছেন।
গত ৬ মে বান্দরবান শহরের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রকাশ চাকমার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর আগে ৪ মে নরসিংদীর কাউড়িয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে তাহমিনা আক্তারের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করা হয়। এছাড়া ২৬ এপ্রিল ফকিরহাট বাজারে ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত অনুষ্ঠানে কুদ্দুস হাওলাদারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানগুলোতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ।
ডিজিটাল ক্যাম্পেইনের আগের সিজনগুলোতেও দেশের বিভিন্ন প্রান্তের ৫০ জনের বেশি ক্রেতা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পেয়েছেন।
পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রেস বিজ্ঞপ্তি
- বিষয় :
- ওয়ালটন
- ওয়ালটন এসি
- ফ্রিজ
