তাহুরের লাইফস্টাইল পণ্যে ইবিএল নারী গ্রাহকদের বিশেষ সুবিধা
ছবি : সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০০:২৫
লাইফস্টাইল ব্র্যান্ড তাহুর স্টুডিওর পণ্যে বিশেষ সুবিধা উপভোগ করবেন ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) উইমেন ব্যাংকিং গ্রাহকরা।
সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং তাহুর স্টুডিওর প্রতিষ্ঠাতা ও সিইও হানিয়াম মারিয়া চৌধুরী।
শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের লাইফস্টাইল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অব প্রাইওরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক, হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের, সিনিয়র ম্যানেজার (উইমেন ব্যাংকিং) মেরিলিন ব্রিস্টি গোমেজ এবং তাহুর স্টুডিওর হেড অব বিজনেস অ্যান্ড অপারেশনস মো. মাহাদি হাসান।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইবিএল
